গ্যাসপাইপ লাইন অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে নেওয়া ১৭০০ ফুট অবৈধ গ্যাসপাইপ লাইন অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এতে অবৈধভাবে নেওয়া ৪১ ব্যক্তির গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জানা গেছে, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিলু রায়ের নেতৃত্বে তিতাস গ্যাসের কর্মকর্তারা গতকাল বুধবার সকাল সাড়ে ১০ থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের গোদনাইল ও ভূঁইয়াপাড়াসহ বেশ কয়েকটি এলাকায় এ অভিযান চালান।