গ্যাসের অবৈধ সংযোগ নেওয়ায় কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের সালনা এলাকায় গতকাল শুক্রবার অবৈধভাবে তিতাস গ্যাসের সংযোগ নেওয়ার অপরাধে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আদালত তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেন। দণ্ড পাওয়া ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৩৫)। তিনি গাজীপুরের চাপলিয়া এলাকার বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুরের সালনা এলাকায় গত বৃহস্পতিবার গভীর রাতে তিতাস গ্যাসের মাটির নিচের পাইপলাইন থেকে চুরি করে সংযোগ দেওয়ার কাজ চলছিল। খবর পেয়ে তিতাসের গাজীপুর শাখার কর্মকর্তারা পুলিশ নিয়ে ওই এলাকায় রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালান। এ সময় তাঁরা ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর আলমকে আটক করেন।