গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কাশিমপুরের ভাড়েন্ডার দেড় কিলোমিটার এলাকার সাত শতাধিক গ্রাহকের অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গতকাল মঙ্গলবার নির্বাহী হাকিম জেসমিন নাহারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় তিতাস গ্যাস কোম্পানির চন্দ্রা অঞ্চলের ব্যবস্থাপক সুরুজ আলম, উপব্যবস্থাপক সফিউদ্দিন আহমেদ, আরিফ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। কোম্পানির চন্দ্রা অঞ্চলের ব্যবস্থাপক সুরুজ আলম বলেন, অভিযানে অবৈধ তিন ইঞ্চি ব্যাসের সংযোগ পাইপ ও সাত শতাধিক বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় বিপুল পরিমাণ পাইপ, রাইজার ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।
গাজীপুর প্রতিনিধি