প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার নিশ্চিন্তপুর, লোহাকৈর ও লস্করচালা এলাকায় অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত তিতাসের চন্দ্রা জোনাল কার্যালয় থানা-পুলিশের সহায়তায় ১ হাজার ৫০০ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে। এ সময় প্রায় ২ হাজার ৫০০ ফুট পাইপ জব্দ করা হয়। তিতাসের চন্দ্রা জোনাল অফিসের ব্যবস্থাপক সুরুয আলম বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। গাজীপুর প্রতিনিধি