গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় গতকাল বৃহস্পতিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে। আদালতের বিচারক এ কে এম গোলাম মোর্শেদ বলেন, দুপুরে ইটাহাটা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় এক ইঞ্চি ও দুই ইঞ্চি ব্যাসের পাঁচ কিলোমিটার পাইপলাইনের সংযোগস্থলসহ এক কিলোমিটার পাইপ অপসারণ করা হয়। এতে এক হাজার বাড়ির দুই হাজার অবৈধ চুলার সংযোগ বিচ্ছিন্ন হয়।
গাজীপুর প্রতিনিধি