গ্যাসের চুলা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ শহীদের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সূত্রাপুরে গ্যাসের চুলা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ তিন জনের মধ্যে মো. শহীদ ওরফে কাল্লু (৪৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে আজ সকালে মারা গেছেন। কর্তব্যরত চিকিৎসক গোবিন্দ বিশ্বাস সাড়ে দশটার দিকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
এর আগে ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় হেমন্ত দাস রোডের ২৬/১ নম্বর দোতলা বাড়ির নিচতলায় গ্যাসের চুলা মেরামতের সময় আগুন লেগে মো. শহীদ, গ্যাস মিস্ত্রি রমজান আলী (৪০) ও শিশু ইয়াসফির (৩) দগ্ধ হয়।
চিকিৎসকদের ভাষ্য, মো. শহীদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল। শিশু ইয়াসফির শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। শিশুটি আইসিইউতে আছে। গ্যাস মিস্ত্রি রমজান আলীর দেহের ২০ শতাংশ পুড়ে গেছে। বার্ন ইউনিটের এইচডিইউ শাখায় তিনি চিকিৎসাধীন।