গ্যাসের জন্য চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের গ্যাস-সংকট নিরসন ও শিল্পে বিদ্যমান স্ট্যাগারিং আদেশ প্রত্যাহারের জন্য জ্বালানি উপদেষ্টাকে চিঠি দিয়েছে চট্টগ্রাম চেম্বার কর্তৃপক্ষ। গত ৭ ডিসেম্বর চেম্বার সভাপতি মাহবুবুল আলম এ চিঠি পাঠান। এতে উল্লেখ করা হয়, সম্প্রতি চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এতে শিল্প ও আবাসিক গ্রাহকেরা চরম সংকটে পড়েছেন। শিল্পকারখানাগুলোয় সপ্তাহে দুদিন স্ট্যাগারিং করেও সমস্যা মেটেনি। বৃহৎ শিল্প কারখানার ভারী যন্ত্রপাতি গ্যাসের অভাবে বারবার বন্ধ হওয়ার কারণে কার্যক্ষমতা হারাচ্ছে। এতে উদ্যোক্তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। অতি দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিতে জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে অনুরোধ জানান চেম্বার সভাপতি।