প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাস-সংযোগের দাবিতে গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নোয়াগাঁও ইউনিয়নের বারিউড়া গ্রামবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। বিকেল সাড়ে চারটা থেকে পৌনে এক ঘণ্টার এ কর্মসূচি পালন করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের বাসিন্দারা গ্যাস-সংযোগের দাবিতে কয়েক বছর ধরে আন্দোলন করে আসছেন। গতকাল তাঁরা মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও জনপ্রতিনিধিদের আশ্বাসে তাঁরা অবরোধ তুলে নেন।