গ্যাসের দাবিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার গ্যাসক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস স্থানীয় অধিবাসীদের গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য সরবরাহের দাবিতে গত শনিবার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর বাজারে সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে ঘরে ঘরে গ্যাসের সংযোগ ছাড়াও গ্যাসক্ষেত্রে স্থানীয় যুবকদের চাকরি দেওয়াসহ বিভিন্ন দাবি জানানো হয়। সমাবেশে বিভিন্ন শ্রেণী-পেশার পাঁচ হাজারেরও বেশি মানুষ অংশ নেয়। সমাবেশে সভাপতিত্ব করেন হাজী আলকাছ মিয়া।