গ্যাসের দাবিতে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গ্যাস সরবরাহ বৃদ্ধির দাবিতে অবস্থান ধর্মঘট করেছে চট্টগ্রাম গ্যাস বিদ্যুৎ পানি গ্রাহক কল্যাণ পরিষদ। গতকাল বুধবার সকালে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচি পালনের সময় পরিষদের পক্ষ থেকে সাতটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো: জরুরি ভিত্তিতে আবাসিক, অনাবাসিক, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে নতুন গ্যাস সংযোগ চালু করা; বর্তমান পাইপলাইন দিয়ে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা; বাখরাবাদ থেকে চট্টগ্রাম পর্যন্ত আরেকটি সমান্তরাল পাইপলাইন স্থাপন; আবাসিক গ্রাহকদের জন্য আলাদাভাবে গ্যাস বরাদ্দ দেওয়া; বিদ্যুতের লাগামহীন মূল্যবৃদ্ধি বন্ধ রাখা; গ্যাস বিদ্যুৎ ও ওয়াসা কার্যালয় দুর্নীতিমুক্ত করা এবং চাহিদা অনুযায়ী নগরে বিশুদ্ধ পানি সরবরাহ করা।