গ্যাসের দাবিতে ডেমরা ও যাত্রাবাড়ীর অধিবাসীদের মানববন্ধন, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের দাবিতে রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকার লোকজন গতকাল রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে।গতকাল দুপুর ১২টার দিকে রাজধানীর ডেমরা, শনির আখড়া ও যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন ছাড়া শিক্ষার্থীরাও এ কর্মসূচিতে অংশ নেয়। এতে বক্তব্য দেন, সংগ্রাম কমিটির আহ্বায়ক মোসলেহ উদ্দিন মাসুদ, তেল-গ্যাস খনিজ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, রুহিন হোসেন, আহসান হাবীব, সেকেন্দার হায়াত্, শাহীন খান, এম আর খান জিতু প্রমুখ। শেখ শহীদুল্লাহ তাঁর বক্তব্যে গ্যাস মালিকানার ওপর শতভাগ মালিকানা নিশ্চিত করে স্থল ও সমুদ্রের গ্যাস উত্তোলন কার্যক্রম শুরু এবং গ্যাসসহ জ্বালানি দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। বিজ্ঞপ্তি।