গ্যাসের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনব্যাপী গ্যাস সরবরাহের দাবিতে গতকাল বৃহস্পতিবার বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করা হয়েছে। সাধারণ বাসযাত্রী এবং পরিবহন ও সিএনজি স্টেশনের শ্রমিকেরা রাস্তা অবরোধ করে দিনে ছয় ঘণ্টা গ্যাস সরবরাহের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন। র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।