গ্যাসের দাবিতে ১০ মিনিট স্তব্ধ রংপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে রংপুরে গ্যাস আন্দোলন কমিটির ডাকে গতকাল ১০ মিনিটের স্তব্ধ কর্মসূচি পালন করা হয়। নগরের প্রেসক্লাবের সামনে থেকে তোলা ছবি l প্রথম আলো
পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে রংপুরে গ্যাস আন্দোলন কমিটির ডাকে গতকাল ১০ মিনিটের স্তব্ধ কর্মসূচি পালন করা হয়। নগরের প্রেসক্লাবের সামনে থেকে তোলা ছবি l প্রথম আলো

রংপুরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে গতকাল বৃহস্পতিবার ১০ মিনিটের জন্য থমকে ছিল গোটা রংপুর শহর। সিটি করপোরেশনের মেয়রের নেতৃত্বে গ্যাস আন্দোলন কমিটির আয়োজনে বেলা ১১টা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
শহরের মেডিকেল মোড় থেকে ভেতরের রাস্তা দিয়ে পার্কের মোড় পর্যন্ত আট কিলোমিটার সড়কজুড়ে ছিল বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি। ঠিক ১১টা বাজার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থান থেকে মাইকে বাঁশি বেজে ওঠে। এ সময় বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোকজন বেরিয়ে রাস্তায় নেমে আসেন। তখন রাস্তায় সব ধরনের যানবাহনও থেমে যায়।
সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে এলাকাবাসী সড়কের বিভিন্ন স্থানে স্তব্ধ কর্মসূচিতে যোগ দেন।