গ্যাসের দাম না বাড়ানোর দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাসের দাম বৃদ্ধির তৎপরতা বন্ধে বাংলাদেশ এনার্জি রেগুলেশন কমিশন (বিইআরসি) ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা। গতকাল বুধবার কারওয়ান বাজারে অবস্থিত বিইআরসির সামনে আয়োজিত গণ-অবস্থান ও সমাবেশ কর্মসূচি থেকে এ আহ্বান জানানো হয়। পাশাপাশি অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ালে কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয়। সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্সের সঞ্চালনায় কর্মসূচিতে গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম, প্রকৌশলী বিডি রহমত উল্লাহ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।