গ্যাসের বিষক্রিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরে একটি মাছ প্রক্রিয়াজাত কারখানায় কর্মরত এক শ্রমিক অ্যামোনিয়া গ্যাসের বিষক্রিয়ায় মারা গেছেন। শহরের খালধার রোড এলাকার মোফা ফিস প্রসেসিং সেন্টার প্রাইভেট লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানে গতকাল এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম আকতার হোসেন (৪৫)। তিনি সাতক্ষীরার কামালপুরের বাসিন্দা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বশিরুদ্দিন আহমেদ বলেন, মাছ হিমায়িত করতে তাঁদের কারখানায় অ্যামোনিয়া গ্যাস লাগে। সকালে কারখানার কয়েকজন শ্রমিক প্ল্যান্টের ভেতরে ঢুকে গ্যাসের অবস্থা পর্যবেক্ষণ করতে যান। ওই সময় আকতার অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার নিয়ে কাজ করার সময় গ্যাস ছড়িয়ে পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।