প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর শহরের স্বর্ণপট্টির বরুণ ছিলাঘরের কারখানায় গতকাল বৃহস্পতিবার পাঁচটি গ্যাসের বোতল বিস্ফোরিত হয়ে দুই কারিগর আহত হয়েছেন। তাঁদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরুণ ছিলাঘর সূত্র জানায়, বেলা একটার দিকে কারখানায় কর্মরত সুজন আলীর (২২) হাতে একটি গ্যাসের বোতল হঠাৎ করে বিস্ফোরিত হয়। এর সঙ্গে সঙ্গে কারখানায় থাকা অপর চারটি বোতলও বিস্ফোরিত হয়। এতে সুজন আলী ও অর্জুন কুমারের (৩৫) হাত-মুখ পুড়ে যায়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সুজনের হাতে বেশি ক্ষতি হয়েছে। তবে তা আশঙ্কাজনক নয়।