গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) পৃথক মানববন্ধন ও সমাবেশ করেছে।
গতকাল শনিবার বিকেলে সিপিবি ও বাসদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে চৌধুরীবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এবং সংগঠন দুটির বন্দর থানা শাখার উদ্যোগে বন্দরের খেয়াঘাট এলাকায় মানববন্ধন করা হয়।
বাসদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার নেতা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সমন্বয়ক নিখিল দাস, সিপিবির নেতা বিমল কান্তি দাস প্রমুখ।