গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় বাম দলগুলোর মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে খুলনায় যৌথভাবে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং গণতান্ত্রিক বাম মোর্চা। গতকাল বুধবার বিকেলে নগরের হাদিস পার্কের সামনে থেকে মিছিলটি বের হয়।
পরে নগরের পিকচার প্যালেস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা। জেলা সিপিবির সভাপতি মনোজ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, লুণ্ঠনের স্বার্থে গ্যাসের মূল্যবৃদ্ধি করে জনগণের পকেট কাটার চক্রান্ত চলছে। গ্যাসের দাম বাড়ার ফলে গরিব মানুষের ব্যয় বৃদ্ধি পাবে। অন্যদিকে পরিবহন ভাড়া ও কৃষি শিল্প খাতের ব্যয়ও বাড়বে। চাপ বৃদ্ধি পাবে শ্রমজীবী মানুষের জীবনের ওপর।