গ্যাসের লাইন ও রেলের দপ্তর খুলনায় স্থাপনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় দ্রুত পাইপলাইন স্থাপন করে গ্যাস সরবরাহ, রেলের দক্ষিণাঞ্চলের সদর দপ্তর খুলনায় স্থাপন এবং নির্মাণাধীন আধুনিক রেলস্টেশন দ্রুত চালুর দাবিতে সমাবেশ ও মানববন্ধন হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টায় নগরের পিকচার প্যালেস মোড়ে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির একাংশের উদ্যোগে এই সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি লোকমান হাকিমের সভাপতিত্বে এবং মহাসচিব এস এম সোহরাব হোসেন ও সহসভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তারা বলেন, খুলনার মানুষ গ্যাস চায়। বিভাগীয় শহর ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ অবস্থান বিবেচনা করে দক্ষিণাঞ্চল রেলওয়ের সদর দপ্তর খুলনাতেই হওয়া উচিত।
সমাবেশে সংগঠনের সাবেক মহাসচিব কুদরত-ই-খুদা, সহসভাপতি রুহুল আমিন সিদ্দিকী, যুগ্ম মহাসচিব মহেন্দ্র নাথ সেন, শেখ মো. আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক মামুনর রশীদ, মানবাধিকার সংরক্ষণ কমিশনের মহাসচিব সরদার মোমিনুল ইসলাম, ছাত্রলীগ মহানগরের সাবেক সভাপতি শফিকুর রহমান, জাতীয় পার্টির মহানগর সাংগঠনিক সম্পাদক শাহ্ লায়েক উল্লাহ প্রমুখ বক্তৃতা করেন।