গ্যাসের সংকটও বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবহার ও চাহিদা বৃদ্ধি পাওয়ায় রমজান মাসে গ্যাসের সংকটও বেড়েছে। বিদ্যুৎ উৎপাদন, শিল্প, গৃহস্থালি প্রভৃতি ক্ষেত্রেই চাহিদা অনুযায়ী গ্যাসের সরবরাহ নেই।বর্তমানে দেশে গ্যাসের চাহিদা দৈনিক ২৫০ কোটি ঘনফুটেরও বেশি। কিন্তু উৎপাদন ২০০ কোটি ঘনফুটেরও কম। গত প্রায় ১০ বছর ধরে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে নজর দেওয়া হয়নি। বিদ্যমান ক্ষেত্রগুলো থেকে উৎপাদন বাড়ানোরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সব ক্ষেত্রে সরবরাহসংকট সৃষ্টি হয়েছে।বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের চাহিদা দৈনিক ৯৫ কোটি ঘনফুট। কিন্তু গত কয়েকদিন সরবরাহ করা হচ্ছে ৭০ থেকে ৭৫ কোটি ঘনফুট। তবে গত বছর রমজান মাসেও বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের সর্বোচ্চ সরবরাহ ছিল ৮৮ কোটি ১০ লাখ ঘনফুট। এ বছর আরও কিছুটা বাড়ানোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছিল পেট্রোবাংলা। কিন্তু গ্যাসের সামগ্রিক উৎপাদন বাড়ানো যায়নি।