গ্যাস্ট্রো লিভার হাসপাতালের নিজস্ব ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ৭৭/এ, পূর্ব রাজাবাজার, পশ্চিম পান্থপথে সম্প্রতি গ্যাস্ট্রো লিভার হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের নিজস্ব ভবন উদ্বোধন করা হয়েছে। এটি উদ্বোধন করেন এ হাসপাতাল ও বিআরবি গ্রুপের চেয়ারম্যান মো. মজিবর রহমান। উদ্বোধন অনুষ্ঠানে গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমা বেগম, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান, হাসপাতালের সাবেক পরিচালক মোহাম্মদ আলী, গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এমআরএস ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুর রহমান, কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজবার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান ও মো. শামছুল হক ভুঁইয়া। বিজ্ঞপ্তি।