গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস-বিদ্যুতের দাম ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে ওয়ার্কার্স পার্টি।
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা কমিটি আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববাজারে কয়েক বছর ধরে যখন তেলের দাম অবিশ্বাস্য হারে কমছে, তখন বাংলাদেশে উল্টো গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। পাশের দেশ ভারতেও তেলের দাম কমানো হয়েছে।
বক্তারা বলেন, অবিলম্বে গ্যাস-বিদ্যুতের দাম কমানো না হলে জনসাধারণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক শামসুদ্দিন খালেদ সেলিমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সম্পাদকমণ্ডলীর সদস্য মোকতার আহমদ, যুব মৈত্রীর চট্টগ্রাম জেলা সভাপতি শরীফ চৌহান।
সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোস্ত বিল্ডিং চত্বরে গিয়ে শেষ হয়।