গ্যাস-সংকট দূর করতে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের চিঠি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাস-সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য জ্বালানি সচিবকে চিঠি দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। গতকাল শনিবার পাঠানো এই চিঠিতে বলা হয়েছে, এখনই দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য ও সামাজিক জীবন বিপর্যস্ত হয়ে যাবে।
চেম্বারের সভাপতি খলিলুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রামে গ্যাসের জোগান দিতে বাখরাবাদ পাইপ ভাল্ব সমন্বয়, বিদ্যমান সরবরাহ লাইনে ৩০ ইঞ্চি ব্যাসের আলাদা লাইন স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এর কোনোটাই বাস্তবায়ন করা হয়নি। এই সংকট মোকাবিলার জন্য সার কারখানায় গ্যাস সরবরাহ কমানোর অনুরোধ জানানো হয় চিঠিতে।