গ্রন্থ প্রকাশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ এম আতাউর রহমান পীর রচিত রাহমাতুল্লিল আলামীন গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান হয়েছে। কৈতর সিলেট ও পাণ্ডুলিপি প্রকাশন সিলেটের যৌথ উদ্যোগে গত রোববার রাতে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক নজরুল হক চৌধুরী। সাহিত্য সংগঠক সেলিম আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হক, কবি কালাম আজাদ, মুক্তিযোদ্ধা দেওয়ান গউস সুলতান, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহম্মদ বশিরুদ্দিন বক্তব্য দেন।