প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে গতকাল মঙ্গলবার ‘সমতলের আদিবাসী: পরিচয় ও অন্যান্য বিষয়’ শীর্ষক সেমিনার ও লোয়ার ডেপথ: লিটল-নোন এথনিক কমিউনিটিস অব বাংলাদেশ নামে এক বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূরুন নবী। সেড ও গ্রাম বিকাশ কেন্দ্র নামে দুটি বেসরকারি সংস্থা অনুষ্ঠানটির আয়োজন করে। সূচনা বক্তব্য দেন সেড-এর পরিচালক ফিলিপ গাইন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বখতিয়ার আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ ও আন্তর্জাতিক উন্নয়ন সংগঠন হেক্স-এর কান্ট্রি ডিরেক্টর অনিক আসাদ। দিনাজপুর অফিস