গ্রন্থমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজাদপুর ও উল্লাপাড়ায় তিন দিনব্যাপী গ্রন্থমেলা, ২০১৬ শেষ হয়েছে। উল্লাপাড়া উপজেলা চত্বরে গত রোববার রাতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উল্লাপাড়ার সাংসদ তানভীর ইমাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আয়োজক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সরকার, উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবিব প্রমুখ। ১৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসক বিল্লাল হোসেন মেলার উদ্বোধন করেন। অপরদিকে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত সমাপনী ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান। শাহজাদপুরের ইউএনও শামীম আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মো. আকরামুজ্জামান, নাসিম উদ্দীন মালিথা, আবদুল আজিজ সরকার প্রমুখ।