গ্রন্থমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গতকাল মঙ্গলবার চার দিনব্যাপী সপ্তম গ্রন্থমেলা শুরু হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ তানভীর ইমাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবিব, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার শরাফত ইসলাম প্রমুখ বক্তব্য দেন। উদ্বোধনের আগে গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ফাগুনের আবাহন-এর মোড়ক উন্মোচন করা হয়। সিরাজগঞ্জ প্রতিনিধি