প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় গত শুক্রবার চার দিনব্যাপী সপ্তম গ্রন্থমেলা শেষ হয়েছে। উপজেলা প্রশাসন ও জ্ঞানের আলো ট্রাস্ট এ মেলার আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। জ্ঞানের আলো ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও উপজেলায় দায়িত্ব পালন করা সরকারি কর্মকর্তা অতুল সরকার, আবুল কালাম আজাদ, এনামুল আহসান, আবদুস সোবাহান ও আবদুল কাদের বিশ্বাস এবং পুলিশ কর্মকর্তা তাজুল হুদাকে সংবর্ধনা দেওয়া হয়। ইউএনও সন্দ্বীপ কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল হাসান প্রমুখ। সিরাজগঞ্জ প্রতিনিধি