গ্রন্থাগার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আবদুল খালেক মোকসুদা উচ্চবিদ্যালয়ে একটি গ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুছ সাত্তার। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে বিদ্যালয় আঙিনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবদুল খালেক। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমীরুল ইসলাম ভূঞা, উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফুল্লাহেল মাজেদ প্রমুখ। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি