গ্রন্থাগার গড়ে দিলেন সাবেক শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সুগার মিলস উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি গ্রন্থাগার গড়ে দিয়েছেন বিদ্যালয়টির ১৯৯৪ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। গত রোববার বিকেলে দেওয়ান সিরাজুল ইসলাম টিটু স্মৃতি গ্রন্থাগার নামে সেটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মাইনউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। এতে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এনায়েত হোসেন, পুলিশ সুপার ফারহাত আহমেদ, এভারেস্ট পর্বত বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম, বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবদুল গফুর প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে মাসিক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ১৯৯৬ সালে দেওয়ান সিরাজুল ইসলাম টিটু সড়ক দুর্ঘটনায় মারা যান। তাঁর স্মৃতি রক্ষার্থে সহপাঠীরা এই গ্রন্থাগার ও শিক্ষাবৃত্তির কার্যক্রম চালু করলেন।