প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল রোববার পাঁচতলাবিশিষ্ট নতুন কেন্দ্রীয় গ্রন্থাগার ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম এ ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বর্তমান কেন্দ্রীয় গ্রন্থাগারে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে গ্রন্থাগারের দ্বিতীয় তলা পর্যন্ত নির্মাণের ব্যয় ধরা হয়েছে তিন কোটি ৮৬ লাখ টাকা। ২০১৩ সালের জুনের মধ্যে এ নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সফিকুল ইসলাম, ছাত্রকল্যাণ পরিচালক আশুতোষ সাহা, যন্ত্রকৌশল বিভাগের ডিন মো. তাজুল ইসলাম, তড়িৎ ও কম্পিউটার কৌশল বিভাগের ডিন মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।