গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতির রজতজয়ন্তী নিবন্ধন চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতির (বেলিড) দুই মাসব্যাপী রজতজয়ন্তী উৎসবের উদ্বোধন আগামী ১৭ সেপ্টেম্বর ২০১১ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে করা হবে। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন। উদ্বোধনীতে বিশেষ অতিথি থাকবেন কলা অনুষদের ডিন সদরুল আমিন ও উৎসব উদ্যাপন পরিষদের চেয়ারম্যান এবং তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এস এম মান্নান।সারা দেশের প্রায় ৬০০ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান পেশাজীবী, বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষক এই অনুষ্ঠানে যোগ দেবেন। উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন, মানববন্ধন, শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করা হবে। উৎসবে নিবন্ধনের শেষ তারিখ ১ অক্টোবর ২০১১। বিস্তারিত তথ্য বেলিডের ওয়েবসাইট http://www.balid.org-এ পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তি।