গ্রন্থাগারিক তৃতীয় শ্রেণীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী গ্রন্থাগারিক পদটি দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদার। আর গ্রন্থাগারিক পদে নিয়োগ করা হচ্ছে তৃতীয় শ্রেণীর পদমর্যাদার! এমন একটি নিয়োগ হতে চলেছে রংপুর মেডিকেল কলেজে।এই গ্রন্থাগারিক পদে লোক নিয়োগ স্থগিতের নির্দেশ দিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে একটি পত্র দেওয়া হলেও কলেজ কর্তৃপক্ষ তা মানছে না বলে অভিযোগ উঠেছে। তাঁরা এরই মধ্যে ওই পদে লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়েছেন।কলেজের একটি সূত্র জানায়, রংপুর গ্রন্থাগারিকসহ বিভিন্ন পদে ৫৮ জন লোক নিয়োগের একটি বিজ্ঞাপন গত ২৫ মে স্থানীয় একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। সে অনুযায়ী চাকরিপ্রার্থীরা ২০০ টাকার বিনিময়ে নির্দিষ্ট আবেদন ফরম সংগ্রহ করে চাকরির জন্য আবেদন করেন।কলেজের সহকারী গ্রন্থাগারিক আকতারা খানম স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে গ্রন্থাগারিক পদে লোক নিয়োগ বন্ধের জন্য আবেদন করেন। তাঁর লিখিত আবেদনে জানা গেছে, তিনি (আকতারা) ১৯৯৪ সালের জানুয়ারি মাস থেকে এই কলেজে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় সহকারী গ্রন্থাগারিক পদে কর্মরত আছেন। চাকরির সময় তাঁর যোগ্যতা চাওয়া হয় গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতকোত্তর। সহকারী লাইব্রেরিয়ান পদটি গেজেটেড।কিন্তু এখন যে পদে লোক নিয়োগ করা হচ্ছে, সেই গ্রন্থাগারিক পদটি তৃতীয় শ্রেণীর পদমর্যাদা এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এ কারণে এই পদে লোক নিয়োগ স্থগিত করার জন্য গত বছর ২৯ ডিসেম্বর তিনি মন্ত্রণালয়ে আবেদন করেন।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ কে এম মুখলেছুর রহমান গত ২৭ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষকে পাঠানো এক পত্রে গ্রন্থাগারিক পদে নিয়োগ স্থগিত রাখার পরামর্শ দেন। এরপর ২৪ অক্টোবর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত পত্রে গ্রন্থাগারিক পদে লোক নিয়োগ স্থগিত করারও নির্দেশ দেওয়া হয়। এর পরও এই পদে লোক নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা গ্রহণসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।আকতারা খানম বলেন, ‘আমি পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) হয়ে চাকরিতে যোগদান করি। আমার এ পদটি দ্বিতীয় শ্রেণীর গেজেটেড। এখন গ্রন্থাগারিক পদে তৃতীয় শ্রেণীর পদমর্যাদার লোক নিয়োগ করা হচ্ছে। এ কারণে আমি এই পদে লোক নিয়োগ স্থগিত করার আবেদন করেছি।’কলেজের অধ্যক্ষ আবদুর রউফ বলেন, ‘সহকারী গ্রন্থাগারিকের পদ দ্বিতীয় শ্রেণীর; কিন্তু গ্রন্থাগারিক তৃতীয় শ্রেণীর চাওয়া সমস্যা দেখা দিয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি মন্ত্রণালয় থেকে প্রকাশ করা। মন্ত্রণালয় থেকে স্থগিতাদেশও দেওয়া হয়েছে। পত্রটি হাতে পাওয়ার আগেই পরীক্ষা নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।’