প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) কর্মরত বিভিন্ন দৈনিকের প্রতিনিধিদের সঙ্গে চুয়েটের গ্রন্থাগারিক মো. আবুল হোসেন শেখ অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ‘সাংবাদিক’ পরিচয় দিতে নিষেধ করে তিনি বলেন, ‘গ্রন্থাগারে সাংবাদিক পরিচয় দেওয়া চলবে না। শিক্ষার্থী পরিচয় দিতে হবে।’গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় চুয়েটে কর্মরত সাংবাদিকেরা গ্রন্থাগারের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে গেলে তিনি এ কথা বলেন। এ সময় চুয়েটের জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান ও চুয়েটের দুই সহকারী গ্রন্থাগারিক মো. নাছিরুজ্জামান ও মো. মেহেদি হাসান উপস্থিত ছিলেন।