গ্রন্থাগারের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহিনা পারভীনের উদ্যোগে ভূমি-সংক্রান্ত বই নিয়ে প্রতিষ্ঠিত ‘অন্য ভুবন’ গ্রন্থাগারের উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান। শাহিনা পারভীনের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. কুদ্দুস আলী সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওনক আফরোজা, অধ্যাপক মো. গিয়াসউদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মতিন হালদার ও এস এম সোহরাব হোসেন বক্তব্য দেন।