প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ বলেছেন, ‘আগামী নির্বাচন আরও সুন্দর ও গ্রহণযোগ্য করতে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্বাচনে কোনো প্রকার খুঁত যাতে না থাকে, সে জন্য আমরা কাজ করে যাচ্ছি। গ্রহণযোগ্য নির্বাচন করতে সব পদক্ষেপ নেওয়া হবে।’গতকাল সোমবার সমুদ্রসৈকত কুয়াকাটার পর্যটন হলিডে হোমস্ মিলনায়তনে নির্বাচন কমিশন সচিবালয়ের উদ্যোগে কর্মশালায় তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব ও ষ্ট্রেংদেনিং ইলেকশন ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ জাতীয় প্রকল্প পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বরিশালের বিভাগীয় কমিশনার নুরুল আমিন, পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার, পুলিশ সুপার রফিবুল হাসান প্রমুখ।