গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্রের স্বার্থে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে হবে। সে জন্য সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনও নিশ্চিত করতে হবে। গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতারা গতকাল রোববার গণ-অভিযান কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা সফরের প্রারম্ভিক সমাবেশগুলোতে এ কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ও সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ। তাঁরা বলেন, আগামী নির্বাচন ঘিরে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তা সৃষ্টি করেছে শাসকশ্রেণীর দলগুলো।