গ্রান্ড র‌্যালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজিমপুর ওল্ড ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সদ্য জন্ম নেওয়া সংগঠনের সার্বিক উন্নতি এবং আসন্ন মিলনমেলা সফল করার লক্ষ্যে আগামীকাল শুক্রবার গ্রান্ড র‌্যালির আয়োজন করা হয়েছে। এ র‌্যালিতে দেশের সর্ববৃহৎ আবাসিক এলাকায় বসবাসকারী প্রাক্তন আজিমপুর কলোনিবাসী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এ ছাড়া প্রাক্তন আজিমপুর কলোনিবাসী, যাঁরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাঁদের একটি দল র‌্যালিতে থাকবেন। সকাল সাড়ে নয়টায় আজিমপুর কলোনির গ্যারেজ মাঠ, পার্টি হাউস (মাজারসংলগ্ন) থেকে র‌্যালিটি শুরু হয়ে আজিমপুর সমাজকল্যাণ কেন্দ্রে গিয়ে শেষ হবে। বিজ্ঞপ্তি।