গ্রাম আদালত আইন সংশোধনে সংসদে বিল উত্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মিত আদালতে মামলার চাপ কমাতে গ্রাম আদালত আইন সংশোধনের প্রস্তাব করে জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার বিল উত্থাপিত হয়েছে। বিলে গ্রাম আদালতে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ‘গ্রাম আদালত (সংশোধন) বিল, ২০১৩’ সংসদে উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা করে তিন সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বিএনপির সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বিলটির ব্যাপারে আপত্তি জানিয়ে বলেন, এ আইনের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ঘুষের লেনদেন হবে। তিনি বিলটি নিয়ে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনার দাবি জানান। জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, আদালতে মামলার চাপ কমাতে এ বিল উত্থাপন করা হয়েছে।