গ্রাম আদালতের জরিমানার ক্ষমতা ৭৫ হাজার টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমান সরকার গ্রাম আদালত আইন, ২০১২ (সংশোধনী) প্রস্তাবের মাধ্যমে গ্রাম আদালতের জরিমানা করার ক্ষমতা ২৫ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা নির্ধারণ করেছে। এ ছাড়া আদালতে নারী সদস্যদের অংশগ্রহণ বাধ্যতামূলক করেছে।
গতকাল শনিবার দেশের গ্রাম আদালত পরিচালনায় অনন্য অবদানের স্বীকৃতির পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা পর্যায়ে ৩৬ জন এবং বিভাগীয় পর্যায়ে ছয়জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পুরস্কার দেওয়া হয়। তথ্য বিবরণী।