গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ডেন্টাল ইউনিটের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাম ডাক্তার কল্যাণ সমবায় সমিতির চট্টগ্রাম জেলার ডেন্টাল ইউনিটের সম্মেলন গত ৩১ জুলাই নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে শ্যামল দাশগুপ্তকে সভাপতি, অভিজিৎ দেকে সাধারণ সম্পাদক এবং সজীব বড়ুয়াকে অর্থ সম্পাদক করে ২১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত সভাপতি শ্যামল দাশগুপ্তের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গ্রাম ডাক্তার কল্যাণ সমবায় সমিতির চট্টগ্রাম জেলার সভাপতি রবিউল কবির। প্রধান বক্তা ছিলেন বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শ্রীবাস চন্দ্র ভট্টাচার্য। বিশেষ বক্তা ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার নাথ। বিজ্ঞপ্তি।