প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার লার্কাতা গ্রামে নানা আয়োজনে গ্রাম দিবস পালিত হচ্ছে। লার্কাতা ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শুক্রবার দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। ফাউন্ডেশনের সভাপতি মঞ্জুরুল হক সিকদারের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংগঠনিক পরিচালক আবেদুর রহমান। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নূরুল আমীন ব্যাপারী, জেলা পরিষদের চেয়ারম্যান সাবেদুর রহমান, জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, ব্যবসায়ী শামছুর রহমান। ফাউন্ডেশনের পক্ষ থেকে গ্রামের ১০টি পরিবারকে বসতঘর এবং আরও ১০টি পরিবারকে গাভি দেওয়া হয়েছে।