প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে নওগাঁর ধামইরহাটে কমিউনিটি পুলিশিং ও গ্রাম পুলিশ সমাবেশ হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে থানা চত্বরে এই সমাবেশ শুরু হয়। এতে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ইয়াছিন আলী, থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আবদুর রউফ প্রমুখ।