প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলার ১ হাজার ৫৭১ জন গ্রাম পুলিশকে ঈদ উপলক্ষে উপহার পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে ভারপ্রাপ্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জেলার ১৬ থানার ওসি কাছে উপহার তুলে দেন। এ উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার বিশেষ শাখা (জনসংযোগ) রেজাউল মাসুদ বলেন, ঈদুল আজহা উপলক্ষে জেলার ১ হাজার ৪২৩ জন চৌকিদার ও ১৪৮ জন দফাদারের জন্য লুঙ্গি, শাড়ি ও ছাতা উপহার পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট থানার ওসিরা এগুলো তাদের কাছে পৌঁছে দেবেন।