গ্রাম পুলিশকে মারধরের দায় ইউপি সচিব ও সদস্যের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে বিল্লাল হোসেন নামের এক গ্রাম পুলিশকে মারধরের দায়ে ওই ইউনিয়নের সচিব ও এক সদস্যকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে ঝিনাইদহের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন।

দণ্ডিত দুজন হলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব জহুরুল ইসলাম ও ইউপি সদস্য হাবিবুর রহমান।

মামলার বিবরণে থেকে জানা যায়, ইউপি সচিব জহুরুল ইসলাম ও ইউপি সদস্য হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে ইউনিয়নে নানা অনিয়ম করে আসছিলেন। এর প্রতিবাদ করায় গত বছরের ৫ আগস্ট ইউপিতে ডেকে নিয়ে বিল্লাল হোসেন নামের এক গ্রাম পুলিশকে বেধড়ক মারধর করেন তাঁরা দুজন। এ ঘটনায় ওই বছরের ৮ আগস্ট দুজনকে আসামি করে মহেশপুর থানায় একটি মামলা হয়। আজ ওই দুজনকে ৬ মাস করে কারাদণ্ড এবং এক হাজার টাকা করে জরিমানা করেন আদালত। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।