গ্রাম পুলিশদের সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়কে নাশকতা রোধে গ্রাম পুলিশদের সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান। গতকাল মঙ্গলবার ধামরাই থানায় আয়োজিত আলোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।
ধামরাই থানা সূত্র জানায়, চলমান অবরোধ আর হরতাল কর্মসূচি চলাকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা এলাকায় কয়েকটি যানবাহনে ভাঙচুর আর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব নাশকতা রোধে গতকাল ধামরাইয়ের একটি পৌরসভাসহ ১৬টি ইউনিয়নের ১৫৪ জন গ্রাম পুলিশ নিয়ে বৈঠক করেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।