গ্রাম পুলিশরা কঠোর আন্দোলনে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৪২ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশ ৬ দফা দাবি আদায়ে আমরণ কর্মসূচিসহ কঠোর আন্দোলনে যাবেন। আগামীকাল বুধবার থেকে আন্দোলন কর্মসূচি শুরু হবে।গতকাল সোমবার বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে। ছয় দফা দাবির মধ্যে আছে, গ্রাম পুলিশদের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সমান স্কেল দেওয়া, বেতন দ্বিগুণ করার ঘোষণা কার্যকর করা, অবসরকালীন ভাতা বাড়ানো প্রভৃতি। বিজ্ঞপ্তি।