গ্রাম পুলিশের পা কাটার ঘটনায় চারজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির রাজাপুর উপজেলার গ্রাম পুলিশের সদস্য মনোতোষ হালদারের পা কেটে নেওয়ার ঘটনায় গত রোববার চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোফাজ্জেল হাওলাদার, আউয়াল হাওলাদার, মোজাম্মেল জোমাদ্দার ও শাহআলম হাওলাদার। তাঁরা সবাই উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামের বাসিন্দা।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ খালেক জানান, এলাকার অপরাধীদের খবর পুলিশকে জানাতেন মনোতোষ। এ কারণে তাঁর ওপর হামলা হতে পারে। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে থানায় মামলা রয়েছে।উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামে নিজ বাড়ি থেকে গত শুক্রবার মনোতোষ হালদারের পা কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।