গ্রাম পুলিশের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ শ্রেণির কর্মচারীদের সমান বেতন স্কেল, অবসরভাতা, রেশনিং ব্যবস্থাসহ চার দফা দাবিতে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা গতকাল রোববার দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার ১৩টি উপজেলার চার শতাধিক গ্রাম পুলিশ সদস্য অংশ নেন। পরে তাঁরা জেলা প্রশাসক মীর খায়রুল আলমের কাছে একটি স্মারকলিপি দেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন দিনাজপুর শাখার সভাপতি নজরুল ইসলাম।