গ্রামপুলিশের অবস্থান কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদকছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন আগামী ২৭ ফেব্রুয়ারি রাজধানীর মুক্তাঙ্গনে সকাল-সন্ধ্যা অবস্থান কর্মসূচি পালন করবে। এই কর্মসূচিতে তাঁদের পরিবারের সদস্যরাও অংশ নেবেন।গতকাল সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ইউনিয়নের মহাসচিব এম এ আলীম। এতে বলা হয়, সারা দেশে ৪৪ হাজার ৫৬০ জন গ্রামপুলিশ তাঁদের জীবন-জীবিকার মানোন্নয়নের লক্ষ্যে ১৯৮৯ সাল থেকে আন্দোলন করে আসছেন। সরকার গ্রামপুলিশের বিভিন্ন দাবির সঙ্গে একমত পোষণ করলেও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফলে সামান্য বেতনের এই কর্মচারীরা আজ অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবন যাপন করছেন। অর্থ মন্ত্রণালয় গ্রামপুলিশের বেতন স্কেলের ফাইল ১০ বছর ধরে বিভিন্ন আইনের মারপ্যাঁচ দিয়ে আটকে রেখেছে বলেও অভিযোগ করা হয়। গ্রামপুলিশের ছয় দফা দাবির মধ্যে রয়েছে চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের সমান বেতন স্কেল প্রদান, স্থানীয় সরকার মন্ত্রীর ঘোষণা অনুযায়ী গ্রামপুলিশের বেতন দ্বিগুণ করা, অবসরকালীন ভাতার বিষয়টি মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী কার্যকর করা এবং কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা বরাদ্দ করা।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তফা কামাল, উপদেষ্টা মোকাম্মেল হোসেন, সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সহসভাপতি মোসাদ্দেক হোসেন, শাহজাহান কবির প্রমুখ।